মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৭:১২:৫৫
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট মোতায়েন করা সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।
বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের ফলে গোপালগঞ্জে মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতেই এ অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।