গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৬:৫১
গোপালগঞ্জে হাজরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় বেদভিটা গ্রামের পরি রানী হাজরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও তার স্বজনরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাতপাড় বাজারে এই মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের সমাগম হয়।
স্থানীয়রা বলেন, এক জোড়া স্বর্ণের কানের দুলের লোভে উৎপল বিশ্বাস ও বর্ষা বিশ্বাস বৃদ্ধা পরি রানী হাজরাকে হত্যা করে তিনদিন ধরে ঘরের মধ্যে লাশ লুকিয়ে রাখে। ইতোমধ্যে খুনি বর্ষা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তারা বলেন, এখনও প্রধান হত্যাকারী উৎপল বিশ্বাসকে গ্রেফতার করা হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য শেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানায় স্থানীয়রা।