কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ দুপুর ১২:১০:২৬
কসবায় তারাবিতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, উদ্যোগে সিটিএল
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় নিয়মিত তারাবির সালাত আদায়কারী শিশুদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ মঙ্গলবার রাতে কসবা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে সিটিএল-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীবের সৌজন্যে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তানজিল কবির সিটিএল-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব, মসজিদের ইমাম সাইদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।
উপস্থিত বক্তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের আহ্বানও জানান তারা।