রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ সকাল ১১:২১:৫১
সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার
ঢাকার সাভারে শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলায় আসামী বাবুল ওরফে কানা বাবুলের( ৪৫)লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে পুলিশ সাভার দিলকুশা বাগের নিজ বাসা হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সম্প্রতি দীর্ঘ হাজত বাসের পর জামিনে মুক্তি পান তিনি।
সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১১টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এস আই আসিস রাত ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নির্ভরযোগ্য সূত্র জানায় তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হ্ত্যা,ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে।