মো: বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬ সকাল ১০:৫৬:০৫
ভোলার মনপুরায় সপ্তাহের ব্যবধানে ধরা পড়ল আড়াই কেজির 'রাজা ইলিশ', বিক্রি হলো ৯৩০০ টাকায়
ভোলার মনপুরায় মেঘনা নদীতে ফের জেলের জালে ২ কেজি ৪শ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশ মাছটি নিলামে তোলার পর ৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের মমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।
মৎস্য আড়তের মালিক মমিন তালুকদার জানান, সোমবার বিকাল ৫ টায় বরিশালের মেহেন্দীগঞ্জের জেলে ইসমাইল গোরামি মাঝিসহ তার জেলে সঙ্গীরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় জালে অন্যান্য ছোট ইলিশের সঙ্গে একটি রাজা ইলিশ ধরা পড়ে। এই উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।
রামেওয়াজ মৎস্য ঘাটের ব্যাপ্যারী ও আড়তদারের মমিন তালুকদারের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ ৯ হাজার ৩শ টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মমিন তালুকদার।
আড়তদার মমিন তালুকদার জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি নিজে আড়তদার ও ঢাকায় মাছ চালান করেন। মঙ্গলবার ঢাকার লঞ্চে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশ মাছটি ঢাকার যাত্রাবাড়ি মাছের আড়তে পাঠাবেন। তিনি আরও বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।ইসমাল মাঝী বলেন এ বসর বর্ষা মৌসুমে ইলিশের অকাল থাকলে ও বড় সাইজের রাজা ইলিশটি পেয়ে তিনি অনেক খুশি তিনি আশাবাদী সামনে আরও বেশি ইলিশ শিকার করতে পারবেন।
এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে, এটা জেলেদের জন্য সুখবর। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।