নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৪:৫৬
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং https://eduboardresults.gov.bd/ থেকে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।
পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন পরীক্ষার্থীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এই আবেদন করেছেন। তারা ইংরেজি, আইসিটিসহ বিভিন্ন বিষয়ে উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেন।
এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে।