নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:০৭
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী বিরোদী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বৈঠক শেষে সংলাপের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।