বাবুল আকতার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধিঃ
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৯:২৪:৫৪
ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়রসহ দুইজন গ্রেপ্তার
দীর্ঘদিন আত্ম গোপনের থাকার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল ও বশির আহম্মেদ নামের দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা করেছে ডিবি পুলিশ। গত সোমবার (২০জুলাই) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল সাবেক ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ও বশির আহম্মেদ প্রচার সম্পাদক ছিলেন।
জানা গেছে,রাসেলের পিতা মকবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সহসভাপতি এবং পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের টানা তিন মেয়াদের সাবেক সংসদ সদস্য ছিলেন । আর রাসেল পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে বসির আহম্মেদ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দীনের ছেলে। তারা দুজনেই বিষ্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহার নামীয় আসামী।
পাবনা জেলা ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে গত সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ নামের দুইজনকে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।