নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৯:২২
উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানে ওই ফ্ল্যাট থেকে এক নারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ কর্মীকে আটক করা হয় ।
আটক ব্যক্তিদের মধ্যে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, শওকত হাচানুর রহমান রিমন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। সরকারি নথিতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।