ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সোমবার (২০ এপ্রিল) তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান।সফরসূচি সূত্রে জানা যায়, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।পরে তিনি নিজ পৈতৃক বাড়ি যাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।তার এই সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভিড় করেন, তাকে এক নজর দেখার জন্য।

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ শ্রমিক। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দোষীদের খোঁজে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

    আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

  • প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

  • ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

    ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

  • দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: জ্বালানি মন্ত্রী

    দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: জ্বালানি মন্ত্রী

  • এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

    এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

  • হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু

    হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু

সব খবর

সব খবর

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

প্রতি বছর এপ্রিলের ১৪ তারিখ এলেই পুরো বাংলাদেশ যেন জেগে ওঠে পহেলা বৈশাখের আনন্দে, বাংলা নতুন বছরের আমেজে। উৎসবে মুখর হয় পুরো দেশের মানুষ। ঢাকার ব্যস্ত রাস্তার অলিগলি থেকে শুরু করে ছায়া সুনিবিড় শান্তির নীড় গ্রামের ধুলোওঠা মাঠেও এ দিনটা যেন এক। সকলে মিলে রঙিন, ঐতিহ্যবাহী জামা-কাপড় পরে একে অপরকে আন্তরিক স্বরে জানায় ‘শুভ নববর্ষ’। আকাশে-বাতাসে মধুর হাসি, আর এদিক ওদিক তাকডুম তাকডুম ঢোলের বাড়ির সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকে মন কেমন করা বাউল গান। পরিবারের সবাই একসঙ্গে আশা, আনন্দ আর সম্মিলিত সুখের বার্তা নিয়ে শুরু করে এক নতুন বছর। বাঙালিদের এসব আনন্দ উদযাপনের মূল আকর্ষণটাই থাকে খাওয়াদাওয়া। আর এ দেশের মানুষের কাছে তো খাবার মানে শুধু পেট ভরা নয়, বরং খাবারের পাতে জড়িয়ে থাকে একেকটি ঘরের মধ্যকার নিজস্ব সংস্কৃতি, বহু সুখের স্মৃতির সঞ্চয়। পহেলা বৈশাখ সকালবেলা ঘরে ঘরে পাতা হয় পান্তা ভাতের থালি। সারা রাত ধরে রাখা এই পানি দেওয়া ভাতটুকু আমাদের দেশের কৃষক ও কৃষির শেকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখী আমেজে এই ভাত সাধারণত ইলিশ মাছ, শুকনা মরিচ ভাজা আর বাহারি ভর্তা দিয়ে খুব আয়োজন করে খাওয়া হয়। তবে এত টকঝাল খাবারের পাশপাশি একটু মিষ্টিমুখ না করলে কি হয়? ভুরিভোজের শেষপাতে রসগোল্লা থেকে সন্দেশ, আর প্রাণজুড়ানো একটু সরে ঢাকা মিষ্টি দই না থাকলে তো খাওয়াটা পরিপূর্ণই হয় না। দইয়ের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে বগুড়ার দই। এর ঘন ও সমৃদ্ধ টেক্সচারের জন্য এ অঞ্চলের দই সুপরিচিত। অনেকক্ষণ ধরে ননীযুক্ত দুধ জ্বাল দিয়ে ঘন করা, তাতে চিনি মিশিয়ে মাটির পাত্রে জমিয়ে তৈরি করা হয় এই দই, যা বাংলাদেশের রন্ধন ইতিহাসের এক অন্যতম দারুণ একটি শিল্প। বৈচিত্র্যময় মানের কারণে আঞ্চলিক ও সাংস্কৃতিক স্বীকৃতি হিসেবে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে। বহুদিনের পুরনো এই ঐতিহ্যকে বর্তমানের আধুনিক পরিবারে দ্বারপ্রান্তে কাছে পৌঁছে দিতে গ্রামীণ ডানোন ফুডসের সুপরিচিত ব্র্যান্ড শক্তি+ নিয়ে এসেছে শক্তি+ মিষ্টি দই, যা সহজে ব্যবহারযোগ্য কাপ প্যাকেজিংয়ে পাওয়া যায়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগ গ্রামীণ ডানোনের মাধ্যমে চালু হওয়া এই ব্র্যান্ডটির লক্ষ্য ছিল গ্রামীণ বাংলাদেশের শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা ও পাশাপাশি সুস্বাদু খাবার সরবরাহ দেওয়া। শক্তি+ মিষ্টি দই ঐতিহ্যবাহী মিষ্টি দইয়ের ক্রিমি স্বাদের মিষ্টি ভাব বজায় রাখার পাশাপাশি এতে প্রোবায়োটিক ও পুষ্টিকর ডেইরি উপাদান যোগ করা হয়েছে, যা একইসঙ্গে এটিকে সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে। ঢাকার বাসিন্দারা চাইলেই খুব সহজে https://www.grameendanone.net/#yogurts ওয়েবসাইটের মাধ্যমে এই দইটি অর্ডার করতে পারেন। পহেলা বৈশাখ শুধু আনন্দ-উদযাপনের জন্য নয়, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ভাবারও একটি ভালো সময়। দই, সবজি এবং মাছের মতো পুষ্টিকর খাবার শরীরকে শক্তিশালী ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। মিষ্টি দইয়ের মতো মিষ্টি খাবার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, কেননা এতে থাকা প্রাকৃতিক প্রোবায়োটিক হজমের জন্যও বেশ উপকারী। তাই চাইলেই খাবারের পাতে ভারসাম্য বজায় রেখে, স্বাদ ও সুস্থতাকে একসাথে এনে নতুন বছরটি আনন্দময় ও সুস্থভাবে শুরু করা সম্ভব।

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বিইআরসি ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি করে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবনকে ওষ্ঠাগত করে তুলবে। এর আগে গত ২ এপ্রিল এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল।তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এ ধরনের সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি একটি অপরিহার্য জ্বালানি। এই মূল্যবৃদ্ধির ফলে রান্নার ব্যয় বাড়ার পাশাপাশি সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।জামায়াতের সেক্রেটারি জেনারেল এই মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন এবং অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মিম বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত সংসদ

মিম বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত সংসদ

মিম বা কার্টুন শেয়ার করায় এক্টিভিস্ট হাসান নাসিমকে গ্রেফতারের ঘটনায় জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি গণঅভ্যুত্থানের পরও যদি কার্টুন শেয়ারের কারণে কাউকে গ্রেফতার করা হয়, তা অত্যন্ত উদ্বেগজনক।রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘কোয়েশ্চন অব প্রিভিলেজ’-এ দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকলেও বাস্তবে তা টেবিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন সংসদ সদস্যরা।গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দলের চিফ হুইপ সংসদে একটি বক্তব্যে ‘তিমি ও হাঙর’ প্রসঙ্গে স্যাটায়ার করেছিলেন। সেই বক্তব্য ঘিরে তৈরি একটি কার্টুন শেয়ার করার অভিযোগে হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় ২৫ ধারায় মামলা করা হয়েছে, যা মূলত যৌন নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য—কিন্তু আলোচিত ঘটনায় এমন কোনো উপাদান নেই।তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনে কার্টুন বা মিম শেয়ার করাকে অপরাধ হিসেবে উল্লেখ নেই। তবুও এ ধরনের মামলায় গ্রেফতার ও জামিন না দেওয়ার ঘটনা বিরোধী মত দমনের ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আগেও দেখেছি, কটূক্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা আরও উদ্বেগজনক। যদি সংসদে প্রশ্ন করার সুযোগ না থাকে, তাহলে এটি কার্যত একপাক্ষিক অধিবেশনে পরিণত হবে।তিনি সংসদের কার্যপ্রণালী বিধিতে মৌখিক উত্তর নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে সংসদ সদস্যরা কার্যকরভাবে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনতে পারেন।

রুমিন ফারহানার বক্তব্যকালে সরকারি দলের ‘অঙ্গভঙ্গি’: বিরোধীদলীয় নেতার প্রতিবাদ

রুমিন ফারহানার বক্তব্যকালে সরকারি দলের ‘অঙ্গভঙ্গি’: বিরোধীদলীয় নেতার প্রতিবাদ

সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সদস্যদের দ্বারা সৃষ্ট অঙ্গভঙ্গি ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার (১৯ এপ্রিল) অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেন এবং এর নিন্দা জানান তিনি।সংসদকে দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এখানে নির্বাচিত হয়ে এসেছেন, তাদের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত।তিনি সকল সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কোনো সংসদ সদস্য যখন কথা বলবেন, তখন তাকে নিয়ন্ত্রণ করার একক এখতিয়ার কেবল মাননীয় স্পিকারের।বিরোধীয় নেতা আরও বলেন, আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না।তিনি আরও বলেন, একবার দুইবার নয়, চার-পাঁচবার নির্বাচিত হয়ে সংসদে আসা কিছু সদস্যও এই কাজে লিপ্ত ছিলেন। যাদের নাম উল্লেখ করে তিনি নিজে লজ্জা পেতে চান না।সংসদে ভালো সংস্কৃতির চর্চার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে এবং আমরা শিখতে চাই আমরা জাতিকে নিজে শিখবো জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব।তিনি আক্ষেপ করে বলেন, স্পিকার বারবার অনুরোধ করার পরেও ট্রেজারি বেঞ্চের সদস্যরা তাদের হট্টগোল চালিয়ে গেছেন, এমনকি মাইক বন্ধ থাকার পরেও সংসদ কী হচ্ছে তা বোঝা যাচ্ছিল না।ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রুমিন ফারহানার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, শেষমেষ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম।এরআগে রুমিন ফারহানা সংসদ অধিবেসনে তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছে না। সরকারের যদি কোনো সংকটই না থাকে, তবে এই লম্বা লাইন কেন? কেন তেলের দাম বাড়াতে হচ্ছে?জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার মার্কেটপ্লেস রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অদূরদর্শী। মানুষ কেনাকাটা সাধারণত সন্ধ্যার পরেই করে। এছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে।সরকারের মন্ত্রীরা গণমাধ্যমে সংকট নেই বলে যে দাবি করছেন, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, আমি এই সংসদের মাধ্যমে জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের আছে? পাম্পগুলোতে পর্যাপ্ত তেল কেন সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুতদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত, তা পরিষ্কার করতে হবে। এরপরই সরকার দলীয় পক্ষ থেকে হট্টগোল শুরু হলে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়।

ভোটের আগে ইলেকশন সিস্টেমে একটা মেকানিজমের লক্ষণ দেখা যাচ্ছে: শিশির মনির

ভোটের আগে ইলেকশন সিস্টেমে একটা মেকানিজমের লক্ষণ দেখা যাচ্ছে: শিশির মনির

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে বাধাগ্রস্ত ও নির্বাচনকে একতরফা করার চেষ্টা করছে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল, এমন অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট সমর্থিত সবুজ প্যানেল।রোববার (১৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এ অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির।শিশির মনির অভিযোগ করেন, ভোট হওয়ার আগেই ইলেকশন সিস্টেমে একটা মেকানিজম করার লক্ষণ দেখা যাচ্ছে। পাশাপাশি এই পরিবেশে ভোট হওয়া ও গণনাকেও অত্যন্ত রিস্কি ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, বারবার লিখিত আকারে বলার পরে তারা যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এইজন্যই আমাদের দায়িত্ব হলো এগুলো মানুষকে জানানো যে এখানে অনিয়ম হচ্ছে।এছাড়া, তিনি এই নির্বাচনের প্রশাসন নিয়েও সন্দেহ প্রকাশ করেন।উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ২০ হাজারের বেশি ভোটার অংশ নেবেন।

সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিতুমীর

সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিতুমীর

প্রশাসনিক বিধিমালা ও সংবিধান নিয়ে সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।রোববার (১৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।বৈঠকে আলোচনা চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিধিমালা ও আইন-কানুন নিয়ে উপদেষ্টাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা তিতুমীর বলেন, সরকারি কর্মকর্তারা অনেক পড়াশোনা করেছেন, প্রশাসনিক বিধিমালা তারা ভালোভাবেই জানেন। তবে আমরাও সংবিধান, প্রশাসনিক বিধিমালা এবং দপ্তর বণ্টন নীতিমালা সম্পর্কে অবগত।তিনি আরও বলেন, এখানে উপস্থিত ৬৫ জন কর্মকর্তা আছেন, চলেন সবাই পরীক্ষা দিই। কে কতটা জানেন, তা তখনই বোঝা যাবে। এভাবে তিনি কর্মকর্তাদের দক্ষতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।বৈঠকে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা তিতুমীর। তিনি বলেন, এখন থেকে নির্বাচনি ইশতেহারের বাইরে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

রাজধানী ডেমরার হাজীনগর এলাকায় হেলে পড়া ছয়তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে।গত বছরের ২৭ জুলাই হাজি মোয়াজ্জেম আলী স্কুল ও বাইতুল কাওছার জামে মসজিদ সংলগ্ন ১০৬ নম্বর ভবনটি আরেকটি ভবনের উপর হেলে পড়েছিল।পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি), ফায়ার সার্ভিস ও ডেমরা থানা পুলিশ পরিদর্শন করে ভবনকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের অযোগ্য ঘোষণা করে।একই সঙ্গে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়ে সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি রাজউক ও ডিএসসিসি ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়।ওই নির্দেশনায় ভবনটি ভাঙার কাজ শুরু করে সংশ্লিষ্টরা। ভাঙার কাজ সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলেও জানা গেছে।ভবনের মালিক মো. শহিদ মিয়া বলেন, ‘হেলেপড়া ভবনে তো আর বসবাস করা যাবে না। তাই রাজউক, সিটি কর্পোরেশনের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবনটি ভেঙে ফেলতে হচ্ছে।’

এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদলের যে কেউ যোগ দিতে পারবে: নাহিদ

এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদলের যে কেউ যোগ দিতে পারবে: নাহিদ

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে।রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে, তাদের সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।তিনি আরও বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি, তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।তবে, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।

জামিনে বেরিয়ে বারবার অপরাধে জড়ায় মাদক কারবারিরা: এমপি মনজুরুল

জামিনে বেরিয়ে বারবার অপরাধে জড়ায় মাদক কারবারিরা: এমপি মনজুরুল

ভোটের আগে ইলেকশন সিস্টেমে একটা মেকানিজমের লক্ষণ দেখা যাচ্ছে: শিশির মনির

ভোটের আগে ইলেকশন সিস্টেমে একটা মেকানিজমের লক্ষণ দেখা যাচ্ছে: শিশির মনির

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: জ্বালানি মন্ত্রী

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: জ্বালানি মন্ত্রী

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিতুমীর

সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিতুমীর

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

প্রধানমন্ত্রী সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে: প্রধানমন্ত্রী

সরকারের ২ মাস পূর্তিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সরকারের ২ মাস পূর্তিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমালা হ্যারিস

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমালা হ্যারিস

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শিবিরের

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শিবিরের

জ্বালানি তেল ও ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০ এপ্রিল সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে পূর্বের মূল্য পুনর্বহাল দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সরকার জনস্বার্থের তোয়াক্কা না করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম একলাফে লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে। আমরা এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”নেতৃবৃন্দ আরও বলেন, “সরকার একদিকে দেশে পর্যাপ্ত তেল মজুত থাকার দাবি করছে, অন্যদিকে সাধারণ মানুষ ও গাড়িচালকরা তেলের জন্য হাহাকার করছে। এতে স্পষ্ট হয় যে, সরকার হয় মিথ্যা তথ্য দিচ্ছে, অথবা অসাধু সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করে জনগণের ওপর এই বাড়তি দামের দায় চাপিয়ে দিচ্ছে। আমরা লক্ষ্য করছি, শুরু থেকেই জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, যার মাসুল এখন সাধারণ জনগণকে দিতে হচ্ছে।”নেতৃবৃন্দ বলেন, “জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং কৃষিখাতে সেচ ও উৎপাদন ব্যয় বাড়ার ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে, যার কারণে নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালের বাইরে চলে যাবে। শিল্প-কারখানার চাকা সচল রাখাও ব্যয়বহুল হয়ে পড়ায় বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বাড়বে। অন্যদিকে এলপিজির মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। সর্বোপরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য সরকারের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।”বিবৃতিতে সরকারকে জ্বালানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “ক্ষমতা গ্রহণ করেই এই সরকার জনকল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জনগণের পকেট কাটতে কুণ্ঠাবোধ করছে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, নিজেদের ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। অন্যথায় জনগণ তার ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের পথ বেছে নিতে পারে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।”

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

মিম বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত সংসদ

মিম বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত সংসদ

রুমিন ফারহানার বক্তব্যকালে সরকারি দলের ‘অঙ্গভঙ্গি’: বিরোধীদলীয় নেতার প্রতিবাদ

রুমিন ফারহানার বক্তব্যকালে সরকারি দলের ‘অঙ্গভঙ্গি’: বিরোধীদলীয় নেতার প্রতিবাদ

এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদলের যে কেউ যোগ দিতে পারবে: নাহিদ

এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদলের যে কেউ যোগ দিতে পারবে: নাহিদ

গুলশানে গভীর রাতে  দাপ্তরিক কাজে তারেক রহমান

গুলশানে গভীর রাতে দাপ্তরিক কাজে তারেক রহমান

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

আর্কাইভ

অনুসন্ধান

গোপালগঞ্জে জিএসটিইউ'তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  করেছে শিক্ষার্থীরা

গোপালগঞ্জে জিএসটিইউ'তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

গজারিয়ায় বালুর মাঠে মিলল শ্রমিক রাকিবের মরদেহ, পরিবার বলছে ডেকে নিয়ে হত্যা

গজারিয়ায় বালুর মাঠে মিলল শ্রমিক রাকিবের মরদেহ, পরিবার বলছে ডেকে নিয়ে হত্যা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মো. রাকিব (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বালুর মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রাকিব শিমুলিয়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি বাউশিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন।স্বজনদের অভিযোগ, রোববার রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ভোরের দিকে তাকে গুরুতর আহত অবস্থায় শিমুলিয়া বালুরচর গুদারাঘাট এলাকায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মাথায় পানি দেওয়ার ইশারা করেছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।তবে পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত

জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত

তেলবাহী গাড়ি ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ সরঞ্জাম উদ্ধার

তেলবাহী গাড়ি ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ সরঞ্জাম উদ্ধার

নিয়োগ বাতিলের ২০ বছর পর এসআই পদে পুনরায় নিয়োগ পেলেন টঙ্গীবাড়ীর রুবেল মিয়া

নিয়োগ বাতিলের ২০ বছর পর এসআই পদে পুনরায় নিয়োগ পেলেন টঙ্গীবাড়ীর রুবেল মিয়া

কালিয়াকৈর শফিপুরে সাফিকুল ওরফে বুলবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

কালিয়াকৈর শফিপুরে সাফিকুল ওরফে বুলবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তুলনামূলকভাবে কম শক্তিশালী দল নিউজিল্যান্ডের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে মিরাজ বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সফরকারীদের হারিয়ে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল অনুশীলনেও সিরিয়াস ছিলেন শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা।ম্যাচের আগে গতকাল দলীয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন পেসার শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। সুযোগটিও ভালোভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। সিরিজ জয়ের দৌড়ে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে কামব্যাকে মরিয়া টাইগাররা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল বলেন, 'মাত্র এক ম্যাচ গেছে, দুই ম্যাচ বাকি। আমাদের আত্মবিশ্বাস আছে, যে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। আমাদের সেরা ক্রিকেটটা কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারিনি। যদি সেরা ক্রিকেটটা দিতে পারি আমরা কামব্যাক করে সিরিজ জিতব।'প্রথম ম্যাচে বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ। শরীফুল জানান, ঘুরে দাঁড়াতে সবাই চেষ্টা করে যাচ্ছে। বলেন, 'অবশ্যই তারা মিডল অর্ডার নিয়ে কাজ করেছে। হয়তো বেশির ভাগ সময়ে ফেল করছে। তবুও আশা থাকে। জীবনে সবাই সবসময় কিন্তু ব্যর্থ হয় না, সাফল্য আছে। সেই চেষ্টাতেই সবাই চেষ্টা করে যাচ্ছে।' এই টাইগার পেসার ম্যাচ হারের দায় নিলেন নিজের কাঁধেও। বলেন, 'শেষ ম্যাচটা আমি, রিশাদ যদি ভালো করতে পারতাম ব্যাটিংয়ে, তাহলে ম্যাচটা একটু গভীরে নিয়ে যেতে পারতাম। আমাদের জন্যই মনে হয় ম্যাচটা তাড়াতাড়ি হেরে গেছি।' নিউজিল্যান্ড তাদের 'বি' দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। তবে তা মানতে রাজি নন এই টাইগার পেসার। বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দল বলে কিছু হয় না। আন্তর্জাতিক দল মানে আন্তর্জাতিক দলই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেই আন্তর্জাতিক পর্যায়ে এসেছে। দ্বিতীয়ত, এখনো আমাদের হাতে দুটি ম্যাচ আছে। সেই সামর্থ্য আমাদের আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব। যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে পারলে সিরিজ জিতব।'শুধু সিরিজ জেতা নয়, ২০২৭ বিশ্বকাপকে মাথায় রাখলে প্রতিটি ম্যাচ এবং প্রতিটি পয়েন্টই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি মানেন শরীফুলও। বলেন, 'ওয়ানডে প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ, পয়েন্টের জন্য। এখানে সেরা দলটাই খেলবে। ম্যাচ ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের ব্যাপার আছে। সব চিন্তা করে রোটেশন করে খেলানো হয়। সবাই ম্যাচ খেলতে পারলে সবার জন্যই ভালো।' আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল আশাবাদী। বলেন, 'একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারাও ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।'দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরীফুল। নিজেকে নিয়ে আলাদা করে তিনি বলেন, 'সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়নস ট্রফিতেও দলের বাইরে ছিলাম। আমি সবসময় মনে করতাম, আমি আমার বেসিক কাজগুলো করে যাব। যখন সুযোগ আসবে, আলহামদুলিল্লাহ, বেসিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে ভালো পারফর্ম করতে পারব। আমি নিজের সঙ্গে লড়াই করে গেছি। যখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার।' প্রথম ম্যাচের আগে অনুশীলনে ডান পায়ের হাঁটুতে হালকা চোট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শরীফুল জানান, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। তবে আজকের ম্যাচে ফিজকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। টিম সূত্রে জানা গেছে, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। এ কারণে আজকের ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে। অন্যদিকে আজকের ম্যাচটি বিশেষ হতে যাচ্ছে লিটন দাসের জন্য। কারণ, আজ তিনি নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শত বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শত বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিসিবি নিয়ে ক্ষোভ ঝাড়লেন তাপস বৈশ্য

বিসিবি নিয়ে ক্ষোভ ঝাড়লেন তাপস বৈশ্য

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

জুটি ভাঙলেন রিশাদ, নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

জুটি ভাঙলেন রিশাদ, নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ

আমেরিকায় রেকর্ড করলো বনলতা এক্সপ্রেস

আমেরিকায় রেকর্ড করলো বনলতা এক্সপ্রেস

গোপনে বিয়ে করলেন ভারতীয় তারকা জুবিন নটিয়াল

গোপনে বিয়ে করলেন ভারতীয় তারকা জুবিন নটিয়াল

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন এই তারকা। তাই তার বিয়ের খবরটিও সামনে এসেছে অনেকটা নিভৃতেই।গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তরাখণ্ডে একেবারে সাদামাটা ও ঐতিহ্যবাহী আয়োজনে বিয়ে সম্পন্ন করেন তিনি। কোনো জাঁকজমক নয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই শুভ আয়োজন। শোনা যাচ্ছে, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জুবিন, তিনি তার শৈশবের ভালোবাসার মানুষ। তবে কনের নাম-পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। এমনকি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেননি এই গায়ক। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।দেরাদুনের এই শিল্পী ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ অংশ নিয়ে আলোচনায় আসেন। এরপর ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমার ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ‘বজরঙ্গি ভাইজান’ ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং ‘কাবিল’এর টাইটেল ট্র্যাক গেয়ে। পরবর্তীতে ‘লুট গায়ে’, ‘তুম হি আনা’ এবং ‘রাতা লম্বিয়া’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বর্তমানে ভারতের অন্যতম শীর্ষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ‘শেরশাহ’ সিনেমার ‘রাতান লম্বিয়াঁ’ গানটি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রিয় গায়কের নতুন জীবনের জন্য ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও ভালোবাসা।

আবারও সংসার ভাঙার গুঞ্জনের কবলে রণবীর-দীপিকা

আবারও সংসার ভাঙার গুঞ্জনের কবলে রণবীর-দীপিকা

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেম আর আট বছরের দাম্পত্য জীবন কি তবে শেষের পথে—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যোশাল মিডিয়ায়, রেডিটে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার শুরু। সেখানে দাবি করা হয়, রণবীর ও দীপিকার সম্পর্কে দীর্ঘদিনের মতবিরোধ চরমে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এই তারকা দম্পতি।এই গুঞ্জনের প্রভাব পড়েছে ভক্তদের মধ্যেও। বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে এখনও পর্যন্ত এই নতুন গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খোলেননি রণবীর বা দীপিকা কেউই।এই সিনেমা সাফল্যের সময় দীপিকার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। প্রিমিয়ারেও তাকে না দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়। যদিও পরে সমালোচনার জবাবে দীপিকা স্পষ্টই জানান, তিনি সিনেমাটি সবার আগেই দেখে ফেলেছেন।এদিকে তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই বিচ্ছেদের খবর পুরোপুরিই ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে নাকচ করেন রণবীর নিজেই। তখন তিনি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই। সংসার জীবনে তারা ভালো আছেন।ভক্তদের একাংশ মনে করছেন, গ্ল্যামার দুনিয়ায় এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়—বাস্তবের সঙ্গে যার মিল অনেক সময়ই থাকে না।সব মিলিয়ে, ‘বাজিরাও-মাস্তানি’ জুটির সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সত্যিটা জানতে এখন অপেক্ষাই ভরসা।

মস্কো উৎসবে বাংলাদশের ২ ছবি

মস্কো উৎসবে বাংলাদশের ২ ছবি

আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের দুই সিনেমা। যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। প্রতিযোগিতা শাখার বাইরে ‘অ্যাপক্যালিপ্স নাউ’ সেকশনে মনোনীত হয়েছে অতল আর আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে ‘প্রিন্সেস’।২০২২ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। জিতে নেয় ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ নেটপ্যাক সম্মাননা। নির্মাতার দ্বিতীয় সিনেমার প্রিমিয়ারও মস্কোয় হচ্ছে। সিনেমায় অস্তিত্বসংকটে ভোগা এক মানুষের মনস্তত্ত্ব দৃশ্যগ্রাহ্য করার চেষ্টা করেছেন নির্মাতা। যুবরাজ শামীম বলেন, ‘একজন মানুষ, যার প্রায়ই মনে হয় সে মৃত্যুপরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে। যেখানে সময়, চারপাশের সব চরিত্র—সব থমকে আছে। সেটাই সিনেমায় পোর্ট্রে করার চেষ্টা করেছি।’যুবরাজ শামীমের প্রযোজনাপ্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা অতল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। তিনি পেশায় ফটোগ্রাফার। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার সিনেমাটোগ্রাফিও করেছেন তুষার।আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ যাত্রাপালার ক্রমাবনতির গল্প, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই সিনেমাটির মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি, শিখতে হয়েছে যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়। ‘“রোজি” চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক—দুই দিকেই পরিবর্তন এসেছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি,’ বলেন তিনি।আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ এপ্রিল, পর্দা নামবে ২৩ এপ্রিল।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে ১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন।দাদাসাহেব ফালকে ও বঙ্গবিভূষণসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এ খ্যাতনামা গায়িকা। ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন তিনি। তার ব্যক্তিগত জীবন ছিল বেশ নাটকীয়। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব ৩১ বছর বয়সী গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি। তবে ১৯৬০ সালে সেই সম্পর্ক ত্যাগ করেন।পরবর্তীতে ১৯৮০ সালে বিখ্যাত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের (আর ডি বর্মণ) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্মণ পরিবারের প্রবল আপত্তি থাকলেও তাদের দীর্ঘদিনের প্রেম পরিণয়ে রূপ পায়। ১৯৯৪ সালে আর ডি বর্মণের মৃত্যু পর্যন্ত তারা একসাথেই ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তার নাতনি জেনাই ভোঁসলে ছিলেন এই সংগীত সম্রাজ্ঞীর ছায়াসঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সংগীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল।

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান অনন্ত জলিল

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগত থেকে বিরতি নেবেন বলে জানিয়েছিলেন বেশ কিছুদিন আগেই। এবার জানা গেল তার রাজনীতিতে আসার ইচ্ছার কথা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে। বর্ষার মানবিক কাজের বর্ণনা দিতে গিয়ে অনন্ত জলিল আরও বলেন, বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেয়। তার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। আমরা কোনোদিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দেশসেবার স্বার্থে কোনো না কোনো রাজনৈতিক দল তো বেছে নিতেই হয়।রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেও আদর্শের জায়গা থেকে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই তারকা দম্পতি। সৎ রাজনীতির উদাহরণ দিতে গিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে অনন্ত জলিল বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!প্রসঙ্গত, এর আগেও অনন্ত জলিল বর্ষাকে নেত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। সে সময় বর্ষাও জনসেবায় নিজের আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে এবং সরকারের সহযোগিতায় বড় পরিসরে জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা রয়েছে তার। দীর্ঘদিনের গুঞ্জন পেরিয়ে এবার রাজনীতির মাঠে নামার এই ঘোষণা ভক্ত ও চলচ্চিত্র মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করলেন অভিনেত্রী

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করলেন অভিনেত্রী

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর এক সপ্তাহ পার হলেও শোকের ছায়া কাটেনি টলিউডে। একাধারে টলিপাড়া যখন প্রয়াত রাহুলের বিচারের দাবিতে একজোট হয়েছে, তখন এমন আবহে শিল্পীদের জীবন ও জীবিকার নিরাপত্তাও আলোচ্য বিষয় হয়ে উঠেছে। শুটিং ফ্লোরে শিল্পীরা আদৌ কতটা নিরাপদ?ঠিক সেই মুহূর্তেই সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। এমন আবহেই এবার টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী।অভিনেত্রীর অভিযোগ, “আমার নিজের জীবন, আমার ক্যারিয়ার, আমার ব্যক্তিগতজীবন সবকিছু নষ্ট হওয়ার নেপথ্যে ইন্ডাস্ট্রিরই এক নামী প্রোডাকশন হাউস জড়িত। দিনের পর দিন আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছিল, যেটাতে আমার কোনো স্বতঃস্ফূর্ত সম্মতি ছিল না। একজন বিকৃত মানসিকতার মানুষ। যার হাত ধরে আজ অনেক সিরিয়ালের নায়িকা, নায়িকা হয়েছেন, কিন্তু সেই সাফল্যের পেছনে কী আছে? তা অনেকেই জানেন। অনেক মেয়েই এই নোংরামি সহ্য করতে না পেরে সরে গিয়েছে। আমি নিজে চোখে দেখেছি। আর যারা প্রতিবাদ করে, তারা কাজ পায় না, ইন্ডাস্ট্রি থেকে কার্যত বাদ পড়ে যায়। টেন্ট সিনেমার কর্ণধার সুশান্ত দাস আমাকে নানাভাবে ‘এক্সপ্লয়েট’ করেছিলেন। প্রায় আট বছর ধরে বিভিন্নভাবে আমায় ও আমার পরিবারকে হেনস্থা করছেন সুশান্ত দাস। ওর প্রযোজিত ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে কাজ করতাম। তখন আমায় কুপ্রস্তাব দিয়ে বলেছিলেন যদি রাজি না হই, তাহলে আমার দৃশ্যটা বাদ দিয়ে দেবে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে! তবুও রাজি হইনি আমি। বাদ যায় আমার দৃশ্যটা। শুধু একটা পাসিং শট গিয়েছিল। এরপর থেকেই শুরু হয় অনাচার।”সুকন্যার দাবি, “আমি তখন সন্তোষপুরে থাকতাম, ওরও বাড়ি সন্তোষপুরেই। তাই সুযোগ পেলেই আমার ফ্ল্যাটে এসে উনি উৎপাত করতেন, মিথ্যা প্রতিশ্রুতি দিতেন এবং অন্য অভিনেত্রীদের নিয়ে নানা গল্প শোনাতেন।” সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই ওই প্রযোজকের থেকে হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ সুকন্যার। অভিনেত্রী বলছেন, “ফেসবুকে পোস্ট করার পর থেকে আমার বাবাকে ১২ বার ফোন করেছেন। কেন? পোস্ট মুছে ফেলার জন্যেও হুমকি দিচ্ছেন। আমার স্বামী সবকিছু শুনে মনে সাহস দিয়েছে। আমি আর চুপ করে থাকব না। ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এ অভিযোগ জানিয়েছি। এর শেষ দেখে ছাড়ব।” যদিও সংশ্লিষ্ট ইস্যুতে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের তরফে প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি, তবে সূত্রের খবর, পালটা অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন প্রযোজক সুশান্ত দাস।

হলে সিট বরাদ্দের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

হলে সিট বরাদ্দের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

আগামী বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: ববি হাজ্জাজ

আগামী বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: ববি হাজ্জাজ

পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস

পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই: শিক্ষামন্ত্রী

তিন দিনের ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

তিন দিনের ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

পেটের মেদ ঝরাতে বলিউড অভিনেত্রীর প্রশিক্ষকের তিন পরামর্শ

পেটের মেদ ঝরাতে বলিউড অভিনেত্রীর প্রশিক্ষকের তিন পরামর্শ

একা ও একাকীত্ব যেমন

একা ও একাকীত্ব যেমন

সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন!

সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন!

শারীরিক দুর্বলতা কাটাতে যে সব খাবার খাবেন

শারীরিক দুর্বলতা কাটাতে যে সব খাবার খাবেন

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

পরিবারের ঈদ আনন্দে সুস্বাদু কুনাফা

পরিবারের ঈদ আনন্দে সুস্বাদু কুনাফা

ঈদে ত্বকে স্বস্তি ও সৌন্দর্য বজায় রাখতে যা করবেন

ঈদে ত্বকে স্বস্তি ও সৌন্দর্য বজায় রাখতে যা করবেন

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে।পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে, এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট এবং মধ্যপ্রাচ্য বিপদজনক জোন/সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প পথে/উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধিসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

জ্ঞানভিত্তিক রূপান্তরে গুরুত্ব দিয়ে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরে গুরুত্ব দিয়ে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

তিন দেশ থেকে একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ

তিন দেশ থেকে একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া– এই তিন দেশ থেকে এক দিনেই ৩৪ জন প্রবাসীর মরদেহ এসে পৌঁছেছে দেশে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এই ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই ৩৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।এদিকে প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্যানুসারে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সবচেয়ে বেশি মরদেহ এসেছে। গতকাল সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ আসে।এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে পৌঁছেছে।মন্ত্রণালয় বলছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ছে।এছাড়া এসব প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য হলে, তা দ্রুত প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।এদিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার  সিদ্ধান্ত

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সিদ্ধান্ত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার

মৌলভীবাজার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরোনো জমিদার বাড়ি

মৌলভীবাজার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরোনো জমিদার বাড়ি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো মুন্সিবাড়ি জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি স্থানীয়ভাবে একটি প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান ছিল এবং এই এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করছে। মনজু বিজয় চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।জানা,যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত।প্রায় তিনশ বছরের পুরনো বলে ধারণা করা হয়। রাজা মানসিংহ রায়ের বংশধররা এখানে বসবাস করতেন বলে জানা যায়। এই মুন্সিবাড়ির নামানুসারেই এলাকার নামকরণ হয়েছে 'মুন্সিবাজার'। বাড়িটি এক সময় ছিল এলাকার জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু।বড় বড় দালান, নকশা করা দেয়াল এবং পুরোনো স্থাপত্যশৈলী আজও বহন করছে সেই সময়ের স্মৃতি। রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই মুন্সিবাড়িটি এখন ধ্বংসের মুখে পড়েছে। এই মুন্সিবাড়ি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলেও উপযুক্ত সংস্কারের অভাবে এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।তৎকালীন মৌলভীবাজার মহকুমা-এর কমলগঞ্জ থানাধীন শ্রীনাথপুর, ধর্মপুর, হরিস্মরন, দুর্গাপুর, বৃন্দাবনপুর, রামেশ্বরপুর, বলরামপুর, শ্যামের কোনা, চৈত্রঘাট, প্রতাপী, জৈগ্যশাল, জগন্নাথপুর, শ্রীগড়, রামপুর, ছয়কুট, রামচন্দ্রপুর, চন্ডীপুর, গোবিন্দপুর, বনবিষ্ণুপুর, বিষ্ণুপুর, লক্ষ্মীপুর, বিক্রমপুর, সহ আরো অনেক নাম না-জানা গ্রাম নিয়ে গঠিত মুন্সীবাড়ি এষ্টেট।কালী প্রসাদ স্কুল, মুন্সীবাজার, রাজদিঘী, আহমদনগর মাদ্রাসা, জগন্নাথপুর নারায়ণ গোপিনাথ আখড়া, মঙ্গলচন্ডি বাড়ী, মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর জোড়া মান্ডব, ১নং রহিমপুর ইউনিয়ন অফিস, ১নং রহিমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সরকারি কলেজের দিঘি, মুন্সীবাজার হাসপাতাল, সর্বশেষ কালী প্রসাদ স্কুলের ছাত্রদের নামাজের জন্য মসজিদের ভূমি দান করেন এই জমিদার বাড়ি।এলাকাবাসীর জানান, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই জমিদার বাড়িটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা এলাকার অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে।"এই জমিদার বাড়িটা আমাদের এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। কিন্তু কোনো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের অভাবে বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে হারিয়ে যেতে পারে ইতিহাসের এই মূল্যবান স্থাপনাটি। আমরা চাই সরকার দ্রুত উদ্যোগ নিয়ে এই বাড়িটা সংরক্ষণ করুক।" মুন্সিবাড়ির জমিদার বংশধর স্বাগত কিশোর দাশ চৌধুরী বলেন, "আমাদের পূর্বপুরুষদের এই জমিদার বাড়িটি প্রায় ৩০০ বছরের পুরোনো। আমরা নিজেরা যতটা সম্ভব দেখাশোনা করছি, কিন্তু একা আমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। সরকারের সহযোগিতা পেলে আমরা এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারব।"উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,আমরা শুনেছি এখানে একটি জমিদার বাড়ি আছে। আমরা লোক পাঠিয়েছি অচিরেই এই জমিদার বাড়িটি সংস্কার করবে সরকার এমটাই প্রত্যাশা এই এলাকার সাধারণ মানুষের।

আজ চৈত্র সংক্রান্তি

আজ চৈত্র সংক্রান্তি

ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর। চৈত্রের দহনদগ্ধ প্রখর দুপুরে, শুকনো পাতার মৃদু নূপুরধ্বনি যেন বাজিয়ে তোলে বিদায়ের এক বিষণ্ন সুর; সেই সুরে মিশে থাকে নতুনের আহ্বান, নবজাগরণের নীরব প্রতিশ্রুতি। বিদায় ও আগমনের এই অনির্বচনীয় সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে চৈত্র সংক্রান্তি যা বাংলার মানুষের আবেগ, ঐতিহ্য ও অস্তিত্বের এক গভীর প্রতীক।আজ বাংলা সনের অন্তিম দিন-৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ। এই দিনটি কেবল একটি পঞ্জিকার সমাপ্তি নয়; এটি এক দীর্ঘ বছরের ক্লান্তি, জীর্ণতা ও গ্লানিকে মুছে ফেলার প্রতীকী মুহূর্ত। নতুন উদ্যমে, নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি। তাই এটি শুধু বিদায়ের দিন নয়, বরং নবসূত্রে গাঁথার এক নীরব অঙ্গীকার।চৈত্রসংক্রান্তি পালনের আচার-অনুষ্ঠানে অঞ্চলভেদে বৈচিত্র্য থাকলেও এর মর্মকথা এক-ঐতিহ্যের অবিচ্ছিন্ন প্রবাহ। যুগে যুগে, কালের পর কাল ধরে বাঙালির জীবনধারা, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই দিনটি। একসময় এটি পাহাড়ি জনগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ তা পরিণত হয়েছে এক সর্বজনীন উৎসবে; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এটি পেয়েছে সর্বজনীন স্বীকৃতি। পাহাড়ি জনগোষ্ঠী এই উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে বরণ করে নেয়, যা তাদের নিজস্ব ঐতিহ্যের এক বর্ণাঢ্য প্রকাশ।গ্রামবাংলার নিসর্গে চৈত্র সংক্রান্তির আবহ যেন আরও গভীর ও প্রাণবন্ত। পুরনো বছরের যাবতীয় দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে জনপদ। ব্যবসায়িক জীবনে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন করে ‘হালখাতা’ খোলার যে প্রথা, তা যেন নতুন সূচনারই এক প্রতীকী ভাষ্য।খাদ্য সংস্কৃতিতেও এই দিনের রয়েছে স্বাতন্ত্র্য। আমিষ বর্জন করে নিরামিষ আহারের যে চিরায়ত রীতি, তা আজও বহমান। কোথাও কোথাও ১৪ প্রকার শাক দিয়ে ‘শাকান্ন’ রান্নার প্রথা যেন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতারই এক নিবেদন। আবার কোনো কোনো অঞ্চলে ছাতু খাওয়ার প্রচলনও এই দিনের ঐতিহ্যের অংশ। চৈত্র মাসে রোগবালাই বৃদ্ধির আশঙ্কা থেকে তেতো ও শাকসবজি খাওয়ার যে রীতি, তা কেবল বিশ্বাস নয়-এটি এক প্রাচীন জীবনবোধের প্রতিফলন, যেখানে স্বাস্থ্য ও সংস্কৃতি একসূত্রে গাঁথা।সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সংক্রান্তি ধর্মীয় আচার-অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ দিন। ব্রতপালন, শিবপূজা এবং নানা বিধান পালনের মধ্য দিয়ে তারা দিনটিকে ধারণ করে। মন্দিরে কিংবা গৃহে পূজা অর্চনার পাশাপাশি সন্ধ্যার অন্ধকারে জ্বলে ওঠা প্রদীপ যেন ভবিষ্যতের আলোকবর্তিকা আগামী দিনের শান্তি ও সমৃদ্ধির এক নিঃশব্দ প্রার্থনা।সময়ের প্রবাহে চৈত্র সংক্রান্তির রূপ বদলেছে, বিশেষত শহুরে জীবনে। তবুও গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ আজও ম্লান হয়নি। মেলা, পুতুলনাচ, বায়োস্কোপ, পটচিত্র, যাত্রাপালা, লোকসংগীত ও নৃত্যের আয়োজন যেন এই দিনটিকে জীবন্ত করে তোলে। সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজস্ব উদ্যোগে এই ঐতিহ্যকে ধারণ ও বিস্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে বাঙালির শেকড়ের গল্প।এ বছরও চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে দিনটি উদযাপিত হবে নানান আয়োজনের মধ্য দিয়ে। এরই অংশ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে লোকশিল্প প্রদর্শনী। প্রায় ৫০ জন যন্ত্রশিল্পীর সম্মিলিত অংশগ্রহণে পরিবেশিত হবে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, যা বয়ে আনবে উৎসবের সম্মিলিত স্পন্দন। উন্মুক্ত প্রাঙ্গণে ৩০ জন নৃত্যশিল্পীর পরিবেশনায় ধামাইল নৃত্য যেন ঐতিহ্যের ছন্দে দর্শকদের আবিষ্ট করবে। অনুষ্ঠানের ধারাবাহিকতায় পরিবেশিত হবে লোকসংগীত জারিগান, পটগান ও পুঁথিপাঠ, যা বাংলার লোকজ সাহিত্য ও সুরের ঐশ্বর্যকে নতুনভাবে উন্মোচন করবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা এই আয়োজনকে বহুসাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ করবে। লোকসাহিত্যের এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’, যা দর্শকদের মনে জাগাবে গ্রামীণ জীবনের চিরন্তন রূপকথার আবেশ। বাসস।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিটের যোগাযোগহীনতা!

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিটের যোগাযোগহীনতা!

নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী শিগগিরই এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন, যখন তারা প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ হারাবেন।সোমবার (৬ এপ্রিল) ব্রিটিশ সামার টাইম (বিএসটি) রাত ১১টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ৭ এপ্রিল ভোর ৪টা ৪৭ মিনিটে) মহাকাশযানটি যখন চাঁদের আড়ালে প্রবেশ করবে, তখন চাঁদ নিজেই পৃথিবী ও মহাকাশযানের মধ্যকার রেডিও ও লেজার সংকেতকে বাধাগ্রস্ত করবে। ফলে তখন থেকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৪৭ মিনিট থেকে) ৪০ মিনিট নভোচারীরা পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় মহাকাশে ভ্রমণ করবেন। খবর বিবিসির।এখন পর্যন্ত নভোচারীরা নাসার হিউস্টনের মিশন কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন। তবে চাঁদের আড়ালে প্রবেশের পর এই সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, যা মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।এই সময়টিকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন মিশনের পাইলট ভিক্টর গ্লোভার। তিনি বলেছেন, আমরা যখন সবার সঙ্গে যোগাযোগের বাইরে থাকব, তখন বিশ্বের মানুষ যেন আমাদের জন্য শুভকামনা জানায়।চাঁদের অভিযানে এটি নতুন কিছু নয়। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মিশনের সময়ও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন নভোচারীরা। তখন মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে একা অবস্থান করছিলেন এবং প্রায় ৪৮ মিনিট যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। তিনি পরে সেই অভিজ্ঞতাকে পূর্ণ একাকিত্ব হিসেবে বর্ণনা করলেও ভয় পাননি বলে জানান।পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের জন্যও এই সময়টি হবে উদ্বেগের। যুক্তরাজ্যের কর্নওয়ালে অবস্থিত গুনহিলি আর্থ স্টেশন মহাকাশযানের অবস্থান পর্যবেক্ষণ করছে এবং সংকেত সংগ্রহ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদের আড়ালে যাওয়ার সময় কিছুটা উৎকণ্ঠা থাকলেও পুনরায় যোগাযোগ স্থাপিত হলে স্বস্তি ফিরে আসবে।ভবিষ্যতে এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করার পরিকল্পনাও রয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার মুনলাইট প্রকল্পের মাধ্যমে চাঁদের চারপাশে স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন করে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই ৪০ মিনিটে নভোচারীরা চাঁদের পর্যবেক্ষণ, ছবি তোলা এবং এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণে মনোযোগ দেবেন। যোগাযোগ পুনঃস্থাপিত হলে তারা পৃথিবীর সঙ্গে আবার যুক্ত হবেন এবং তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেবেন।

ঢাকায় ইরানি কার্পেটের বাজার কেমন?

ঢাকায় ইরানি কার্পেটের বাজার কেমন?

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং দিবস ২ এপ্রিল

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং দিবস ২ এপ্রিল

ঈদের ছুটিতে মেঘনার তীরে মানুষের ঢল, প্রাণের মেলায় পরিণত প্রশান্তি পার্ক

ঈদের ছুটিতে মেঘনার তীরে মানুষের ঢল, প্রাণের মেলায় পরিণত প্রশান্তি পার্ক

টানা ছুটিতে মুখর মৌলভীবাজারের পর্যটন স্পট

টানা ছুটিতে মুখর মৌলভীবাজারের পর্যটন স্পট

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

বিশ্বের শীর্ষ কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট তাদের নতুন উচ্চক্ষমতাসম্পন্ন ডেস্কটপ সিস্টেম অরোস প্রাইম ৫ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মুক্ত করেছে। নতুন আর্কিটেকচারে নির্মিত এই ডেস্কটপে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার, উন্নত কুলিং প্রযুক্তি এবং আধুনিক ফ্যান ডিজাইন যুক্ত করা হয়েছে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে।সম্প্রতি উন্মোচন হওয়া এই ডিভাইসটিতে সর্বোচ্চ এএমডি রাইজেন ৭ ৯৮০০এক্স৩ডি প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৮০ গ্রাফিক্স কার্ড ব্যবহারের সুবিধা থাকছে। পাশাপাশি ২ টেরাবাইট এসএসডি ও ৩২ জিবি উচ্চগতির আরজিবি র‍্যাম যুক্ত থাকায় দ্রুতগতির ডেটা প্রসেসিং ও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং নিশ্চিত হবে।প্রতিষ্ঠানটি জানায়, বাজারে আসা নির্দিষ্ট কনফিগারেশনের একটি মডেল অরোস প্রাইম ৫ এপি৫এ৭এন৭টি-৫১০০-এ রয়েছে এএমডি রাইজেন ৭ ৯৭০০এক্স প্রসেসর, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ টিআই গ্রাফিক্স (১৬ জিবি), এএমডি বি৮৫০ মাদারবোর্ড, ৫৬০০ মেগাহার্টজ গতির ২×১৬ জিবি র‍্যাম, ২ টেরাবাইট জেন৪ এসএসডি, অরোস ২৪০ লিকুইড কুলার, ৮৫০ ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং উইন্ডোজ ১১ হোম।কুলিং ব্যবস্থায় ‘হক ফ্যান’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা বায়ুচাপ ৮৯ শতাংশ এবং এয়ারফ্লো ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। এয়ারোস্পেস গ্রেড উইং-টিপ প্রযুক্তির মাধ্যমে শব্দ কমিয়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এর সঙ্গে লিকুইড কুলিং ও উচ্চ এয়ারফ্লো সমৃদ্ধ চ্যাসিস যুক্ত হয়ে ভারী কাজের সময়ও সিস্টেমকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে।ডিজাইনের ক্ষেত্রে ৮০ শতাংশ মেশ ইনটেক এরিয়া এবং অতিরিক্ত সাইড ভেন্ট যুক্ত করা হয়েছে, যা কুলিংয়ের পাশাপাশি আরজিবি লাইটিংয়ের ভিজ্যুয়াল অভিজ্ঞতাও বাড়ায়।গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এই প্রি-বিল্ট ডেস্কটপটি গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সম্পূর্ণ প্রস্তুত একটি সমাধান, যেখানে ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ সুবিধা নিশ্চিত করা হয়েছে। দেশের বাজারে এটি নিয়ে আসছে ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা।

চিকিৎসা ইন্টারন্যাশনালের সাথে রবির চুক্তি স্বাক্ষর

চিকিৎসা ইন্টারন্যাশনালের সাথে রবির চুক্তি স্বাক্ষর

অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্ট উন্মোচিত

অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্ট উন্মোচিত

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের

গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মাদরাসাছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৭ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসাছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ।শফিকুর রহমান বলেন, দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক। আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।তিনি আরো বলেন, যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে: আসিফ মাহমুদ

কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

শিরোনাম
‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত? শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ গজারিয়ায় বালুর মাঠে মিলল শ্রমিক রাকিবের মরদেহ, পরিবার বলছে ডেকে নিয়ে হত্যা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শিবিরের আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক গোপালগঞ্জে জিএসটিইউ'তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার জামিনে বেরিয়ে বারবার অপরাধে জড়ায় মাদক কারবারিরা: এমপি মনজুরুল ‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত? শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ গজারিয়ায় বালুর মাঠে মিলল শ্রমিক রাকিবের মরদেহ, পরিবার বলছে ডেকে নিয়ে হত্যা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে রিট দায়ের নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শিবিরের আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক গোপালগঞ্জে জিএসটিইউ'তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার জামিনে বেরিয়ে বারবার অপরাধে জড়ায় মাদক কারবারিরা: এমপি মনজুরুল