ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া কাগজপত্রে কোটি টাকা আত্মসাৎ বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে চট্টগ্রাম আগ্রাবাদের বাণিজ্যিক এলাকায় সরকারি জমির মালিকানা দেখিয়ে ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে প্রায় চব্বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।অন্য আসামিরা হলো– মেসার্স কনকর্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমেদ, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মো. ফাহিম আহমেদ, ফাতেমা বেগম, হাসিনা মমতাজ, মো. ফয়েজ আহমেদ, রোকেয়া সুলতানা ও শাহীন সুলতানা।তিনি জানান, চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪.৯৬ শতক সরকারি জমি জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র বানিয়ে তা ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লক্ষ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।অভিযোগে, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমান বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে তা খাঁটি হিসেবে ব্যবহার করা হয়।এ ঘটনায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪.৯৬ শতক সরকারি জমি ও ভাড়া পরিশোধ না করে তেইশ কোটি আটষট্টি লক্ষ উনচল্লিশ হাজার দুইশত আটষট্টি টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

২১ ঘন্টা আগে

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১


চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৪ অক্টোবর) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন, মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মতলব উত্তর থানা পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

১ দিন আগে

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০


ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আহতরা হলেন বাবুল মিয়া, জাহিদুল ইসলাম বাবু, রাসেদা বেগম, চায়ের দোকানি খলিল ও শরীফ প্রমুখ।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে।শনিবার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বালিথা বাজার এলাকায় তা সংঘর্ষে রূপ নেয়।স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজনকে মারধর করা হয়। পরে পাল্টা হামলায় সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ আহত হয়।ঘটনার পর বালিথা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “সূতিপাড়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১ দিন আগে

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র দুর্গন্ধ, দুর্ভোগে রোগী-স্বজন

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র দুর্গন্ধ, দুর্ভোগে রোগী-স্বজন


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। টয়লেট, ড্রেন ও মেঝেসহ বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেছেন তারা। এর সঙ্গে জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের কয়েকটি টয়লেট দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ড্রেনে মলমূত্র ও ময়লা জমে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালের বিভিন্ন স্থানেও পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। এমনকি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ভেতর ও আশপাশেও ময়লা জমে থাকার অভিযোগ রয়েছে।হাসপাতালের এমন নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে চিকিৎসা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন রোগীরা। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের দুর্ভোগ বেশি হচ্ছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।এ পরিস্থিতিতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত হাসপাতালের টয়লেট, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।এ বিষয়ে হাসপাতালের আরএমএ প্রমিত পাল বলেন, “হাসপাতালে সমস্যার শেষ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।”স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনবল সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

৩ অক্টোবর ২০২৬ রাত ০৭:০৬:২৬

গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৫৯

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:১২

বগুড়া-নওগাঁ মহাসড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

বগুড়া-নওগাঁ মহাসড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৩:৪২

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে এসআরবি-১৫

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে এসআরবি-১৫

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৬:০০

বগুড়ার সবজির বাজারে দামের ব্যবধান, কৃষক-ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য

বগুড়ার সবজির বাজারে দামের ব্যবধান, কৃষক-ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৪:৫৭

বগুড়ায় ৮১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক

বগুড়ায় ৮১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১১:১৫

চোরদের সঙ্গে থানায় দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২

চোরদের সঙ্গে থানায় দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৯:১৩

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৬:৫০

বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক কমিটি

বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক কমিটি

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:১৯

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৯:৪২

1–15 / মোট 2580টি সংবাদ | পৃষ্ঠা 1 / 172
শিরোনাম
ফ্লাইদুবাইয়ে পাইলটকে ছুরিকাঘাত, ইসরাইলে চাপের মুখে নেতানিয়াহু মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি: দ্যা গার্ডিয়ান ধামরাইয়ে সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ইরানের সীমান্ত থেকে দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী: আইআরজিসি দেশের বাজারে কমেছে সোনার দাম ফ্লাইদুবাইয়ে পাইলটকে ছুরিকাঘাত, ইসরাইলে চাপের মুখে নেতানিয়াহু মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি: দ্যা গার্ডিয়ান ধামরাইয়ে সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ইরানের সীমান্ত থেকে দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী: আইআরজিসি দেশের বাজারে কমেছে সোনার দাম