নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ সকাল ১০:৩৭:৫৮
চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ পাওয়ার বিষয়ে আলোচনা করেন।
বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন ট্রাম্প।
ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন গত বছর ট্রাম্প শুল্ক আরোপ করার আগে সামান্য পরিমাণে মার্কিন তেল কিনেছিল। এছাড়া তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কার্ডগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ চেয়েছেন।