রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি:
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:৪৫:৪৮
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর ইসলাম বিচিত্র, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, শফিউল আলম শাফিন ও মহররম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন।
এছাড়াও জেলা যুবদলের সম্পাদকমণ্ডলীর সদস্য সোহাগ মাহমুদ, মাহাতাব উদ্দিন, মাহমুদুল হাসান জিতু, আশরাফুল আলম আপেল, গোলাম মোস্তফা এস এম রিপন, জাহাঙ্গীর আলম বিপুল, শফিকুল ইসলাম, আল আমিন শানু, অ্যাডভোকেট মাসুম মিয়া, শফিউল আলম হেলাল, সাব্বির আহম্মেদ, আবু জাফর ও মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সদস্যমণ্ডলীর সাব্বির আহম্মেদ, কামরুল হাসান ঝিনুক, আরিফুর রহমান তালাশ, হামিদুর রহমান হিমেল, রহমত, সুমন সিহাব, মেহেদী হাসান জুম্মান, আব্দুল আলিম শাওন, মোহিন মিজান ও মিজানুর রহমান জিকোসহ অন্যান্য নেতারাও অংশ নেন।
এ সময় বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ বগুড়া জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।