ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:৩৭:১৩
হ্নীলায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে আছরের নামাজের পর হ্নীলা স্টেশনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে টেকনাফ উপজেলা যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি হ্নীলা স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় রাজনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়।